img

মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীল নাগরিকত্ব

Course Description

ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি ভুল তথ্য এবং দায়িত্বহীন মন্তব্য সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কোর্সটি মূলত নকশা করা হয়েছে যাতে আমাদের তরুণ প্রজন্ম এবং নাগরিক সমাজ মত প্রকাশের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আচরণ করতে পারে।

এই কোর্সে অংশগ্রহণকারীরা শিখবেন কীভাবে গঠনমূলকভাবে নিজের মতামত তুলে ধরতে হয় এবং কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে অন্যের অধিকার ও গোপনীয়তাকে সম্মান জানাতে হয়। এটি মূলত তাত্ত্বিক আলোচনার চেয়ে বাস্তবধর্মী প্রয়োগ এবং সচেতনতা তৈরির ওপর বেশি গুরুত্ব দেয়।

এই কোর্স থেকে যা শিখবেন:

  • মৌলিক অধিকার ও আইন: সংবিধানে প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতার সীমা ও পরিসর সম্পর্কে ধারণা অর্জন ।
  • দায়িত্বশীল ডিজিটাল আচরণ: অনলাইন প্ল্যাটফর্মে শিষ্টাচার বজায় রেখে নিজের দাবি বা বক্তব্য পেশ করার কৌশল ।
  • ভুল তথ্য যাচাই: গুজব বা ভুল তথ্য (Misinformation) চেনার উপায় এবং তা প্রতিরোধে একজন সচেতন নাগরিকের ভূমিকা ।
  • নাগরিক অংশগ্রহণ: স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন ইস্যুতে মত প্রকাশের মাধ্যমে কীভাবে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনা সম্ভব ।

কাদের জন্য এই কোর্স?

  • তরুণ ও শিক্ষার্থী: যারা ডিজিটাল মাধ্যমে সক্রিয় এবং নিজেদের মতামত আরও কার্যকরভাবে তুলে ধরতে চান ।
  • সিএসও এবং সিবিও প্রতিনিধি: যারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করেন ।
  • সামাজিক কর্মী: যারা অনলাইনে সুস্থ পরিবেশ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আগ্রহী ।

এই কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে আপনি কেবল একজন সচেতন নাগরিক হিসেবেই গড়ে উঠবেন না, বরং একটি বৈষম্যহীন এবং গণতান্ত্রিক ডিজিটাল সমাজ গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন ।

img

Asif Ahmed Tonmoy

Program Specialist

Hello! I am Asif Ahmed Tonmoy. With over 14 years of leadership in the development sector, I specialize in designing high-impact, donor-funded initiatives across Bangladesh.

Reviews

5.0
1 Ratings
5
1
4
0
3
0
2
0
1
0
img
Cain Buck 23 Jun, 2024

Good course loved it a lot

This Course Fee:

Free

Course includes:
  • img Level
      Intermediate
  • img Duration 50h
  • img Lessons 0
  • img Quizzes 0
  • img Certifications Yes
  • img Language
      Bangla
Share this course: